রবিবার, জুন ২১, ২০২৬

মাজারে হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত

(পাবনা) প্রতিনিধি ২৩ মে ২০২৬ ০৩:০৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
(পাবনা) প্রতিনিধি ২৩ মে ২০২৬ ০৩:০৭ অপরাহ্ন
মাজারে হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে  বিক্ষোভ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত

দেশের বিভিন্ন মাজার ও দরবারে হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে গণজমায়েত, বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ঈশ্বরদী শহরের ষ্টেশন রোডে ‘দরবার ও মাজার সংরক্ষণ কমিটি ঈশ্বরদী’ এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে। আয়োজিত এসব কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দরবার ও মাজার সংরক্ষণ কমিটির প্রধান উপদেষ্টা এস. এম রাজা। 

দরবার ও মাজার সংরক্ষণ কমিটি ঈশ্বরদী’র আহবায়ক মো. রেজাউল করিম চিশতি’র সভাপতিত্বে ও সদস্য সচিব আইনুল হক হরিণ মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধন ও পথসভায় বক্তব্য দেন ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, দরবার ও মাজার সংরক্ষণ কমিটির নির্বাহী সদস্য কমল মন্ডল, ডা. আব্দুর রহমান ইউনুস, পাগল রিপন চিশতি, সিদ্দিক হোসেন, তানভীর আহমেদ রুমন, শাহ সূফী হাফিজুর রহমান হাফিজ মওলাপুরী,  মো. মোখলেসুর রহমান চিশতি, রাগিব আহসান রিজভী প্রমুখ। এসময় শতশত তরিকতপন্থী মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

পথসভায় সম্প্রতি শাহ আলী বোগদাদি (র:) এর মাজারেসহ দেশের বিভিন্ন এলাকার মাজার ও দরবার শরীফে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়। আর যাতে দেশের কোথাও কোন দরবার ও মাজারে তৌহিদি জনতা নামক সন্ত্রাসীদের হামলার শিকার হতে না হয় সে জন্য প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।