বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নাটোরে বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) উপজেলা পরিষদ কক্ষেউপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. আব্দুল আজিজ।
এছাড়া সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান মমিন উদ্দিন ও আলী আকবর,জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ এস.এম লুৎফর রহমান ও অধ্যক্ষ আশরাফ আলী,বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন রাজু, বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের ও সরদার বয়েত রেজা,উপজেলা হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু ধীরেন্দ্রনাথ সাহা,বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ¦ মোঃ সাইফুর রহমান প্রমুখ।
সভায় মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ, ইদ উল আজহা সুষ্ঠভাবে উদযাপনবিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।