আনসার ভিডিপির প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন বাঘার মৌয়ের
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অ্যাডভান্সড নারী কোর্সের বিশেষ প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার ভিডিপির সদস্য আফরিন মৌ। গাজীপুরে অবস্থিত বাংলাদেশ আনসার একাডেমিতে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের সমাপনীতে মাসব্যাপি প্রশিক্ষণ চলাকালীন সময়ে কর্তব্যপরায়ণতা, দায়িত্বশীলতা এবং প্রশংসনীয় অবদান ও অর্জন করেছেন তিনি সে। সে আড়ানী পৌর যোতরঘু গ্রামের মোহন প্রামানিকের মেয়ে।
তার মা জোসনা বেগম আনসার ভিডিপির দলনেত্রী। তিনি দীর্ঘ ২৭ বছর ধরে সততা, নিষ্ঠার সঙ্গে বাহিনীর দায়িত্ব পালন করে আসছেন। মায়ের আনসার বাহিনীর হয়ে কার্যক্রম ও দেশপ্রেম দেখে আফরিন মৌ নিজ ইচ্ছাতে যোগদান করার আগ্রহ প্রকাশ করেন। ইতিমধ্যে বাহীনির সদস্য পদে কর্মদক্ষতা ও সেবামূলক কার্যক্রমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার ধারাবাহিকতায় এবারের প্রশিক্ষণে অংশগ্রহণ করেন আফরিন মৌ।