ভান্ডারপুর উচ্চ বিদ্যালয়ে বিল্ডিং নির্মাণ ও মাঠ সংস্কারের ঘোষণা দিলেন এমপি
নওগাঁর বদলগাছী ভান্ডারপুর উচ্চ বিদ্যালয়ে বিলিবডং নির্মান ও স্কুলের মাঠ সংস্কারের ঘোষনা দিলেন নওগাঁ -৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এমপি। শনিবার (২৩ মে) বিকালে ভান্ডারপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, মাধ্যমিক শিক্ষা অফিসার মো, শফিউল আলম, থানা অফিসার ইনচার্জ মো, রুহুল আমিন, গোলাম মোস্তফা প্রমুখ।