রবিবার, জুন ২১, ২০২৬

মেধা ও যোগ্যতার ভিত্তিতে ৪৯ জন কনেসবটবল নিয়োগ

সংবাদ বিজ্ঞপ্তি ২৫ মে ২০২৬ ০১:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৫ মে ২০২৬ ০১:২২ অপরাহ্ন
মেধা ও যোগ্যতার ভিত্তিতে ৪৯ জন কনেসবটবল নিয়োগ

“সেবার ব্রতে চাকরি”-এই মহান শ্লোগানকে ধারণ করে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে রাজশাহী জেলা থেকে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।

রাজশাহী জেলার নিয়োগযোগ্য শূন্যপদের বিপরীতে বিদ্যমান সকল কোটা পদ্ধতি অনুসরণ করে চূড়ান্তভাবে ৪৯ জন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে।

রাজশাহীজেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ নাঈমুল হাছান পুলিশ লাইন্স ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। শারীরিক সক্ষমতা, লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর জেলা পুলিশের পক্ষ থেকে নবীন পুলিশ সদস্যদের ফুলের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয় এবং পুলিশ সুপার বলেন, “আমরা শুধু কনস্টেবল নিয়োগ দেয়নি, বরং মেধা ও সততার ভিত্তিতে একঝাঁক দেশপ্রেমিক তরুণকে বেছে নিয়েছি যারা আগামীতে জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবে।”

কোনো প্রকার সুপারিশ বা আর্থিক লেনদেন ছাড়া, শুধুমাত্র নিজস্ব মেধা ও যোগ্যতার জোরে চাকরি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নিয়োগপ্রাপ্ত প্রার্থী ও তাদের অভিভাবকবৃন্দ। উত্তীর্ণদের মধ্যে রয়েছেন সাধারণ রিকশাচালক, শ্রমিক, দিনমজুর, কৃষক, কাঠমিস্ত্রি ও ফেরিওয়ালাদের সন্তানরা। শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ এই নিয়োগ প্রক্রিয়ায় তারা জেলা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।

এ আনন্দঘন মুহূর্তে নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে শোভনচন্দ্র হোড়, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল), নাটোর এবং মো. ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁপাইনবাবগঞ্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।