রবিবার, জুন ২১, ২০২৬

বড়াইগ্রাম উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বড়াইগ্রাম(নাটোর) প্রতিনিধি: ২৫ মে ২০২৬ ০১:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বড়াইগ্রাম(নাটোর) প্রতিনিধি: ২৫ মে ২০২৬ ০১:৩২ অপরাহ্ন
বড়াইগ্রাম উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের উদ্যোগে শনিবার দিনব্যাপি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. আব্দুল আজিজ।

এরপর, উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক কামাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণসম্পাদক মো. সোলায়মান আলী, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল হোসেন রাজু, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেহানাপারভীন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তামান্না আলম, মো. শওকত আলম রতন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আলফুর রহমান, সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন, কোষাধ্যক্ষ শারমিন সুলতানা প্রিয়া, প্রধান শিক্ষক মো. আজাহার আলী, মো. শফিকুল ইসলাম প্রমুখ। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।