শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহীতে ইদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

নিজস্ব প্রতিবেদক ২৫ মে ২০২৬ ১০:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৫ মে ২০২৬ ১০:০৩ অপরাহ্ন
রাজশাহীতে ইদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ইদুল আজহা উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় রাজশাহীর হযরত শাহ্মখদুম (র.) কেন্দ্রীয় ইদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।


জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে গত ১৮ মে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এই সময় ঠিক করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিকূল আবহাওয়ার কারণে কেন্দ্রীয় ইদগাহে প্রধান জামাত আয়োজন সম্ভব না হলে সকাল ৮টায় হযরত শাহ্মখদুম (র.) দরগাহ জামে মসজিদে ইদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া রাজশাহী মহানগর ও উপজেলা পর্যায়ের ইদগাহগুলোতে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে জামাত অনুষ্ঠিত হবে। ইদগাহে সার্বক্ষণিকভাবে নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করা হবে।