মহানগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর কর্ণহার থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি হলেন-রাজশাহী মহানগরীর কর্ণহার থানার ধর্মহাটা এলাকার মো: হাসান আলীর ছেলে ইমরান আলী (২২)।
২৪ মে রাত আনুমান সাড়ে ১০ টার দিকে কর্ণহার থানার করমজা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইমরানকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।