৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ তিন মাদকব্যবসায়ীকে গ্রেফতারক
র্যাব-৫ এর একটি আভিযানিক দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৭ মে) রাত ১:২৫ ঘটিকায় রাজশাহী আরএমপির চন্দ্রিমা থানার মেহেরচন্ডি মধ্যপাড়া এলাকার পলাতক আসামি শামীমের বাসায় অভিযান চালিয়ে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজা, একটি ব্যাটারিচালিত অটো, ২টি বাটন মোবাইল ফোনসহ তিনজনকে আটক করেছে। গ্রেফতারকৃত আসামীরা হলো- চন্দ্রিমা থানার মেহেরচন্ডী মধ্যপাড়ার মৃত ওয়াছেল শেখের ছেলে আ. রহমান (৬৪), কাশয়াডাঙ্ড়া থানার সাইরগাছার নবী হোসেনর ছেলে মহসিন (৩০), এবং দামকুড়া থানার সূত্রাবনের মৃত আইয়ুব আলীর ছেলে মো. আ.-আলিম (৩৬)।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় মামলা প্রক্রিয়াধীন।