আড়ানী গোচর গ্রামে প্রতি পিস খাসির চামড়া ৪০, ছাগির ১০ টাকা!
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার গোচর গ্রামে প্রতি পিস খাসি ৪০ ও ছাগী ১০ টাকা দরে চামড়া বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) ইদুল আজহার দিন দুপুরে আরিফুর রহমান গোচর গ্রামে ঘুরে চামড়া কিনতে ক্রয় করেন।
এ বিষয়ে আড়ানী গোচর গ্রামের চামড়া ব্যবসায়ী আরিফুর রহমান বলেন, চাহিদা না থাকায় খাসির একটি চামড়া ৪০ টাকা দরে ক্রয় করছি। এছাড়া ছাগির এক পিচ চামড়া ১০ টাকা প্রতি পিচ দামে কিনে নিয়ে স্থানীয় আড়তে বিক্রি করব। পরিবহণ খরচ বাদ দিয়ে প্রতি পিস চামড়াতে ১ থেকে ২ টাকা লাভের আশা করছি।
আড়ানী গোচর গ্রামের সমাজ প্রধান আকরাম আলী বলেন, চামড়ার কোনো চাহিদা নেই। কুরবানির পশুর চামড়া কেউ কিনতে চাচ্ছিলেন না। অবশেষে স্থানীয় এক ফড়িয়ার এসে খাসির চামড়া প্রতি পিস ৪০ টাকা আর ছাগির চামড়া ১০ টাকা দরে বিক্রি করেছি।
এ দিকে ৩-৪ মণ ওজনের গরুর চামড়া ৬০০ থেকে ১০০০ টাকায় প্রতি পিস বিক্রি হয়েছে।
আড়ানীর রেলওয়ে স্টেশন বাজার খয়েরমিল গ্রামের চামড়ার আড়তদার আশরাফুল ইসলাম বলেন, চাহিদা না থাকায় চামড়া কম দামে নিতে হচ্ছে। এ চামড়া কিনেও লাভ হবে কিনা জানা নেই। তারপরও কিনেছি। ফড়িয়াদের কাছে দুই-এক টাকা বেশি দিয়ে চামড়া কিনেছি। এছাড়াও সমাজ প্রধানের প্রতিনিধিরা চামড়া নিয়ে আসছেন। তাদেরও কাছে থেকে ফড়িয়াদের মতো দাম দিয়ে কিনেছি।