নাটোরে ইদ-উল-আজহার নামাজ আদায়
যথাযোগ্য ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে নাটোরে পবিত্র ইদ-উল -আজহার নামাজ আদায় হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৬ টা ৪৫ মিনিটে শহরের কেন্দ্রীয় ইদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। পরে ৭ টা ৪৫ মিনিটে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
প্রথম জামাতে ইমামতি করেন কান্দিভিটুয়া জামে মসজিদের প্রেস ইমাম হাফেজ মাওলানা গোলাম মোস্তফা এবং দ্বিতীয় জামাতে ইমামতি করেন আলাইপুর মারকাজ জামে মসজিদের প্রেস ইমাম হাফেজ মাওলানা মফিজুর রহমান। কেন্দ্রীয় ইদগাহ ময়দানে জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ ইদের নামাজ আদায় করেন।
এ ছাড়াও শহরের কেন্দ্রীয় মসজিদ, নাটোর রাজবাড়ি, কাঠাল বাড়িয়া ইদগা মাঠ, গাড়িখানা মসজিদ, বড় হরিশপুর ঈদগাহ মাঠ,বাস টার্মিনাল মসজিদসহ মসজিদ ও ঈদগাহ ময়দানেও ইদের জামাত আদায় হয়।
অন্যদিকে জাতীয় ক্রিকেট দলের স্পিনার ও নাটোরের বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত জাতীয় সংসদের স্থানীয় সংসদ সদস্যগণ ও স্ব-স্ব এলাকায় ইদের নামাজ আদায় করনে। নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে সবাই বুকে বুক মিলিয়ে কুশল বিনিময় করেন।
এ সময় জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত তিনমাস যাবত যে সরকারের কর্মকাণ্ড শুরু হয়েছে। নাটোরসহ দেশের মানুষের কাছে আমার আহবান থাকবে উনি যে ধরনের প্রদক্ষেপ দেশের মানুষের জন্য নিয়েছেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন আমি আশাবাদী এখন পর্যন্ত আমাদের নেতা তারেক রহমান সাহেব অত্যান্ত সুচিন্তিত প্রদক্ষেপ নিয়েছেন।
অন্যদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার তাইজুল ইসলাম বলেন, সুন্দর একটি দিন ইদের নামাজ আদায় করলাম । কোরবানির একটা বিষয় আছে এটা শেষ করে, পরিবার ও বন্ধ-বান্ধবদরে সাথে ইদের শুভেচছা বিনিময় করা আর তাদেরকে সময় দেয়া। এছারা তিনি বলেন, সামনের যে ক্রিকেট আছে জিম্বাবুয়ে সফর অষ্টোলিয়া টেষ্ট আছে , সব কিছু মিলে ভালো রেজাল্ট করার চিন্তা ভাবনা আছে এজন্য দোয়া করবেন সবাই।