বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

নিখোঁজের একদিন পর নাটোরে পুকুর থেকে যুবকের মৃতদেহ

নাটোর প্রতিনিধি ২৯ মে ২০২৬ ০৮:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৯ মে ২০২৬ ০৮:২৫ অপরাহ্ন
নিখোঁজের  একদিন পর নাটোরে পুকুর থেকে যুবকের মৃতদেহ

নাটোরের নলডাঙ্গায়  নিখোঁজের একদিন পর  এক পুকুর থেকে  মিলন প্রামানিক নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার ব্রহ্মপুর হাজীপাড়া থেকে  তার মরদেহ উদ্ধার করা হয়।  


নিহত মিলন  হাজীপাড়া গ্রামের বাবলু প্রামাণিকের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রহ্মপুর হাজীপাড়া গ্রামের বাসিন্দা মিলন প্রামানিক গত বুধবার (২৭ মে) বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।


পরদিন বৃহস্পতিবার (২৮ মে) সকালে বাড়ির পাশের কালামের পুকুরপাড়ে তার ব্যবহৃত জামা ও জুতা পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন সেগুলো বাড়িতে নিয়ে যান।


শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ওই পুকুরে একটি ভাসমান মরদেহ দেখতে পান তার স্ত্রী শাবানা খাতুন। তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে  পুলিশকে খবর দেয়া হয় ।   পরে খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।


পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


স্থানীয়দের দাবি, মিলন প্রাং দীর্ঘদিন ধরে মদ্যপানে আসক্ত ছিলেন এবং মাঝেমধ্যে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যেতেন।


তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে জানিয়েছেন নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম বলেছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।