পত্নীতলায় শিক্ষক সংবর্ধনা ও শিক্ষার্থী মিলন মেলা অনুষ্ঠিত
‘মিলন মেলায় মিলবো সবে প্রাণে প্রাণ-গাহিব মোরা সাম্য, মৈত্রী আর সুশিক্ষার ঐক্যতান’ এই প্রতিবাদ্য বিষয় সামনে রেখে নওগাঁর পত্নীতলা উপজেলায় নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় (স্থাপিত- ১৯৩১ খ্রি:) এর প্রাক্তন শিক্ষক সম্মাননা ও ঈদুল আজহা উদযাপন পরবর্তী প্রাক্তন শিক্ষার্থী মিলন মেলা- ২০২৬ এবং অ্যালামনাই এ্যাসোশিয়েশন গঠনতন্ত্র উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৯ মে) দিনব্যাপী (সকাল ১০টা হইতে বিকাল ৫টা পর্যন্ত) পত্নীতলা উপজেলা সদর জেলা পরিষদ ডাকবাংলো, নজিপুরে প্রাক্তন ছাত্র ও অনুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি সবুজ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন- ফারহান হাবীব, রবিউল ইসলাম, ডাঃ রোকনুজ্জামান, রাইসুল ইসলাম ও শিলা।
এসময় নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা হলেন- সাবেক প্রধান শিক্ষক লতিফর রহমান শাহ্ ফকির, সাবেক প্রধান শিক্ষক এস.এম মোফাজ্জ্বল হোসেন, সহকারী শিক্ষক আব্দুল মজিদ, আছির উদ্দীন, নিত্যানন্দ শীল, অজিত রায়, আজিজার রহমান, আব্দুল মোতাল্লেব (লাইফ), প্রমথ নাথ মন্ডল, তসলিমউদ্দীন মিঞা, আব্দুর রশিদ চৌধুরী, আব্দুল মান্নান, আব্দুস সাত্তার মণ্ডল, আব্দুল খালেক মণ্ডল প্রমুখ।
প্রয়াত শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়েছে। এসময় তাঁদের পরিবারের পক্ষে এ সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও উপহার সামগ্রী গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ডা: মতিয়ার রহমান মতিন (১৯৯৩), ড. কুদরত-ই- জাহান (১৯৯৩), আখতার হোসেন পাখি (১৯৯২), জহিরুল ইসলাম (১৯৯১), ডা: ওবায়দুল ইসলাম, ডা: হিহাব আল মশিউর রহমান (রাজিব), ডা: শামসুল আলম, ডাঃ আবু ওবায়দা, আবু হেনা মোস্তফা কামাল (১৯৯৩), শামসুজ্জামান বিপুল (১৯৯১), এস.এম আবু হানিফ রোমান (১৯৯৬), ড. আবু সাইদ (১৯৯৪), গোলাম সাকলায়েন টুটুল (১৯৯০), রাশেদুল ইসলাম রাজু (২০০৪), প্রকৌশলী আব্দুল্লাহ্ আল মামুন (২০০০) প্রকৌশলী ফিরোজ জামান, স্পর্শ মণ্ডল (২০২৫), তাপসী রাবেয়া (২০০৬) প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রক্তন শিক্ষকগণ তাঁদের বক্তব্যে আবেগ, আক্ষেপ প্রকাশ করে প্রতিষ্ঠানের ইতিবাচক পরিবর্তন করতে বিভিন্ন পরামর্শ দেন এবং কর্মজীবনের নানা রকম স্মৃতি রোমন্থন করেন। শিক্ষকগণ আরও বলেন, অ্যালামনাই এ্যাসোসিয়েশন গঠন করে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক জোরদারে ইতিবাচক পরিবর্তন ঘটবে। এছাড়াও, প্রাক্তন শিক্ষার্থীদের বিপদআপদে এ সংগঠনটি এগিয়ে আসবে। এতে সহজেই ও অল্প সময়ের মধ্যেই যে কোন সমস্যা সমাধান সম্ভব হবে বলেও তাঁরা জানান।
এদিন, বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠানের সদস্য সচিব মো: মাসুদ রানা সভাপতির সম্মতিক্রমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এসময় প্রাক্তন শিক্ষার্থী মিলন মেলায় প্রায় দেড় হাজার জন অংশগ্রহণ করেন।