শিবগঞ্জে পাবিপ্রবির ভিসি ডা. শামীমকে সংবর্ধনা
শিবগঞ্জে পাবনা বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.আবুল হাসনাত মোহা. শামীমকে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এলাকাবাসীর আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনোদপুর কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও ড. শামীর পাঠাগারের পরিচালক তরিকুল আলম। সহকারী শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চালনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদ্য যোগদানকৃত ভাইস চ্যান্সেলর এলাকার কৃতি সন্তান ড. আবুল হাসনাত মোহা. শামীম।
তিনি বলেন, পাবনা বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের পাশাপাশি আমি এলাকার একজন সেবক হিসাবে কাজ করতে চাই। আমরা যদি সম্মিলিত ভাবে এলাাকার সবধরনের সমস্যার সমাধানে এগিয়ে আসতে পারি তবে যে কোন বড় বড় সমস্য সমাধানে সাফল্য লাভ করবো ইনশাল্লাহ। তাই সবার প্রতি আমার অনুরোধ আসুন, আমরা এলাকার উন্নয়নসহ সব ধরনের সেবামূলক কাজে অংশগ্রহণ করি।
বিশেষ অতিথি ছিলেন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের(আশুলিয়া শাখা) সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ বাবু। তিনি বলেন, আমাদের এলাাকায় এ ধরনের কৃতী ব্যক্তিকে সংবধনণা দেয়া এটাই সর্বপ্রথম। আমরা এর ধারাবাহিকতায় এরপর থেকে এলাকার যে কোন সফল বা কৃতী সন্তানকে সংবর্ধনা দিবো।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ছত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যাক্ষ মাওলানা মো. নুরুল ইসলাম. ঢাকা ডেমরা শামসুদ্দিন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজিজুল হক ও রানীনগর চৌকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এফাজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে এলকার শিক্ষক শিক্ষার্থী, ব্যাংকার, কৃষকসহ বিভিন্ন পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের এলাকাবাসীর পক্ষ থেকে আবুল হাসনাত মো. শামীমকে ক্রেস্ট উপহার দেয়া হয় এবং বিশেষ মোনাজাত করা হয়।