নাটোরে উন্নয়নের জন্য চার এমপি‘র ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার
নাটোরে শহীদ রাষ্ট্রপতি ও জিয়াউর রহমানের-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির আয়োজনে শনিবার (৩০ মে) দুপুরের দিকে শহরের আলাইপুরস্থ নাটোর জেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নাটোর-৪ গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস ,তালুকদার দুলু।
এসময় তিনি বলেন, প্রিয় নেতা আদর্শের ধারক স্বাধীনতার ঘোষক যাকে ধারণ করে বিএনপি আজকে এগিয়ে যাচ্ছে ৪৫ বছর আগে যে ফ্যাসিস্ট আজকে বাংলাদেশ থেকে পালিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে আশ্রয় নিয়েছে তারা সেদিন ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপিকে নিশ্চিহ্ন করে দিবে আজকে নতুন ভাবে প্রমাণিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবিত জিয়ার থেকে শহীদ জিয়ার সবচেয়ে বেশি শক্তিশালী।
ওরা ভেবেছিল বাংলাদেশের যতগুলো অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে এই শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে বারবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে বিএনপি। এর আগে সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় দলীয় ও কালোপতাকা উত্তলন শহীদ জিয়াউর রহমানের ছবিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুল, নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য আনোয়ার ইসলাম আনু।
জেলা বিএনপির সদস্য সচীব ্আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধূরী, মিজানুল হক ডিউক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক নাটোর পৌর মেয়র ও নিএনপি নেতা শেখ এমদাদুল হক আল মামুন, কাজী শাহ আলম প্রমূখ। আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধের অবদান, দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
এছারা চারটি আসনের সংসদ সদস্যগণ দলের নেবৃবৃন্দরা নাটোরের উন্নয়নের জন্য সকল দ্বিধা-দ্বন্দ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।