ঈশ্বরদীতে দুর্ঘটনার ১৫ দিন পর যুবকের মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে জিসান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিজানের মৃত্যু হয়। সিজান উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলাম পাড়া গ্রামের মো. জীবন হোসেনের ছেলে।
নিহত সিজানের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ মে ঈশ্বরদীর সাহাপুরে রূপপুর প্রকল্পের আবাসন এলাকা নতুনহাট গ্রীন সিটির সামনের সড়কে গতিরোধকের সঙ্গে তার মোটর সাইকেলের ধাক্কা লেগে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়, কিছুটা সুস্থ হলে তাকে ওয়ার্ডে নেওয়া হয়। শনিবার রাত থেকে তার অবস্থার অবনতি হতে থাকে গতকাল রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।