লালপুরে জুট মিলে ডাকাতি
নাটোরের লালপুরে সাজিদ জুট মিলে লোকজনকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাক ভিড়িয়ে ডাকাতি ও মিলের মালামাল লুট করা হয়েছে।
শনিবার (৩০ মে) রাত ১ টার দিকে লালপুর উপজেলার এবি ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় মিলের অভন্তরে থাকা সাবষ্টেশনের বৈদ্যুতিক ক্যাবল, ট্রান্সফারমার তামার কয়েলসহ আনুমানিক ৭০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় ডাকাত দল ।
এখবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাটোর বড়াইগ্রামের সার্কেল অফিসের অতিরিক্ত পুলিশ সুপার সুবন চন্দ্র হল ও লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
পুলিশ ও সাজিদ জুট মিলে জুট মিলের স্বত্বাধিকারী সাজিদ মল্লিক বলেন, শনিবার দিবাগত রাত ১ টার দিকে ৩০-৪০ জনের ডাকাত দল তার মিলের চারজন নিরাপত্তা প্রহরীকে হাত, পা ও মুখ বেঁধে রেখে, অস্ত্রের মুখে জিম্মি করে মিলের সাবস্টেশনের বৈদ্যুতিক ক্যাবল, ট্রান্সফারমার, তামার কয়েলসহ মালামাল লুট করে নেয়। পরে একজন নিরাপত্তা প্রহরীকে ছেরে দিলে সে অন্যদের মুক্ত করে । পরে মোবাইল ফোনে মিল কর্তৃপক্ষকে জানালে সে তখন স্থানীয় পুলিশকে খবর দেয়।
এ ঘটনার তদন্ত সাপেক্ষে ডাকাতদের আটক ও মালামাল উদ্ধারে জোর দাবি জানিাছে মিল কর্তৃপক্ষ।
এ বিষয়ে লালপুর থানার (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী মিল মালিক সাজিদ মল্লিক বাদী হয়ে অজ্ঞাত ৪০ জনকে আসামি করে রোববার দুপুরে লালপুর থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ কাজ করছে।