শহিদ জামিলের ৩৮ তম মৃত্যুবার্ষিকীতে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
বাংলাদেশ ছাত্রমৈত্রীর রাজশাহী মেডিকেল কলেজের সভাপতি শহিদ জামিল আক্তার রতনের ৩৮ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ এই দিবস পালন করেন।
রোববার (৩১ মে) সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজে প্রাঙ্গণে শহিদ জামিল আক্তার রতনের সমাধীস্থলে শ্রদ্ধা জানানো হয়। নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ ও এক মিনিট নিরবতা পালনও করেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, সাম্রাজ্যবাদ ও উগ্র সাম্প্রদায়িকতা বিরুদ্ধে লড়াইয়ে শহীদ জামিল সবসময় প্রাসঙ্গিক। এরশাদের স্বৈরশাসন এবং সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক ছিলেন ডা. জামিল আকতার রতন। বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও মৌলবাদের যে তাণ্ডব আমাদের শঙ্কিত করে রেখেছে প্রতিষ্ঠালগ্ন থেকেই সেই সাম্প্রদায়িক-মৌলবাদী শক্তির বিরুদ্ধে ভবিষ্যৎ বীক্ষণের জায়গা থেকে আন্দোলন করে আসছে।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, মহানগর সম্পাদকমণ্ডলী সদস্য আব্দুল মতিন, মনির উদ্দিন পান্না, মনিরুজ্জামান মনির, মহানগর কমিটির সদস্য রিয়াজ আহমেদ তুর্কি, সীতানাথ বনিক, আলমগীর হোসেন, বাংলাদেশ ছাত্রমৈত্রী মহানগরের সভাপতি ওহিদুর রহমান, শ্রমিক ফেডারেশনে কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য শাহীন শেখ, যুবনেতা আরিফ, খুরশেদ, রুবেল, পার্টির নেতা পরশ, সোহেল, শ্রমিক নেতা মনজুর, ছানা,সাইফুল, কমরেড মনিরুল,সাবেক ছাত্রনেতা রওশন আলী।
উল্লেখ্য, ১৯৮৮ সালের ৩১ মে বাংলাদেশ ছাত্রমৈত্রী রাজশাহী মেডিকেল কলেজ শাখা তৎকালীন সভাপতি পঞ্চম বর্ষের মেধাবী ছাত্র শহীদ জামিল আক্তার রতন উগ্রসাম্প্রদায়িক শক্তির হাতে নির্মমভাবে নিহত হয়েছিল।