শনিবার, আগস্ট ২২, ২০২৬

গোদাগাড়ীতে প্রাইভেটকার থেকে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ০২ জুন ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০২ জুন ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন
গোদাগাড়ীতে প্রাইভেটকার থেকে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একটি প্রাইভেট কার থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এসময় দু‘জনকে আটক করেছে ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। 


মঙ্গলবার (২ জুন) বিকেল চারটার দিকে উপজেলার রাজাবাড়ীহাট থেকে এই অস্ত্র জব্দ করা হয়। আটককৃতরা হলেন, দুলাল শেখ (৩৬) ও সানজিদা আকতার শিমু (১৮)। তারা দুজনে কুষ্টিয়া সদর উপজেলার বটতলী চারমাথা গ্রামের বাসিন্দা। 


বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালাম। তিনি বলেন, এই চালানটি চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকা থেকে আসছিল। এর গন্তব্য ছিল কুষ্টিয়ায়। রাজাবাড়ীহাটে তল্লাশী চালানো হয়েছে গাড়ির পেছন থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়। 


তিনি জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে চোরাচালান চক্রের অন্য সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। মামলার পর আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।