রবিবার, জুন ২১, ২০২৬

গোমস্তাপুরে কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা ও মতবিনিময় সভা

গোমস্তাপুর প্রতিনিধি ০২ জুন ২০২৬ ১০:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর প্রতিনিধি ০২ জুন ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
গোমস্তাপুরে কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা ও মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভার কৃতী খেলোয়াড়, ক্রীড়া ব্যক্তিদের সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। 


মঙ্গলবার (২ জুন) বেলা ১০টায় রহনপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মহানন্দা ক্রীড়া সংস্থা আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়াব্যক্তিত্ব আব্দুস সাত্তার বিশ্বাস, প্রবীণ ক্রীড়া ব্যক্তিত্ব ফারুক হোসেন বাবলু, ক্রীড়া সংগঠক অশোক কুমার,রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারি অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, ক্রীড়া ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক আব্দুস সালাম ও সৈয়দ আব্দুল মুকিত আপেল।


বক্তব্য দেন অনূর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য  ইউসুফ, বিকেএসপির ফুটবলার সাখাওয়াত হোসেন বাদশা, জাতীয় বাস্কেট বলের খেলোয়ার ইব্রাহিম খলিল। এছাড়া গোমস্তাপুর উপজেলা ও পৌরসভার ক্রীড়ার মান ও পরিবেশ নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন রহনপুর হাজী রিয়াজ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাবেক কৃতি খেলোয়াড় সারোয়ার জাহান সেলিম, চৌডালা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মাসুদ, রহনপুর ফুটবল দলের সাবেক ফুটবলার তোহিদুজ্জামান বাবু , সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক জিকেন, ক্রীড়া সংগঠক মহিবুল্লাহ সহ অনেকে।


মতবিনিময় সভায় উপজেলা ও রহনপুর পৌরসভার ক্রীড়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন বক্তারা । তার মধ্যে অন্যতম রহনপুরে একটি স্টেডিয়াম , রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠ সহ উপজেলার ৮টি ইউনিয়নের মাঠ সংস্কার, রহনপুর একটি সুইমিং পুল, জীম, খেলোয়ারদের সুরক্ষা নিশ্চিত করা সহ ক্রীড়া সংগঠনগুলোর আর্থিক নিশ্চিতকরণ। ফুটবল ও ক্রিকেট , অ্যাথলেটিক সহ বিভিন্ন খেলার গুরুত্ব আরোপ করা।


অনুষ্ঠানে সভাপতি ডক্টর মিজানুর রহমান তার বক্তৃতায় বলেন ক্রীড়া, শিক্ষা ও এলাকার উন্নয়ন হবে রাজনীতির ঊর্ধ্বে থেকে। উপজেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নের স্বার্থে আমি আমার অবস্থান থেকে যতটুকু করা প্রয়োজন তার সবটুকুই করবো আমার সামর্থ্য অনুযায়ী। খেলোয়ারদের বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষায় আমি যেমন পাশে থাকব তেমনি মাঠগুলোকে দ্রুত সংস্করণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। প্রতিবছর যেন একটি ফুটবল টুর্নামেন্ট হয় এ ব্যাপারে আমি নিশ্চয়তা প্রদান করছি। শুধু ফুটবল নয় ক্রিকেট সহ অন্যান্য খেলোয়াড় তৈরি হয়ে আমাদের উপজেলার সুনাম অক্ষুন্ন রাখবে এটি আমি প্রত্যাশা করি।


লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করলে মাদকে আসক্ত হওয়ার সম্ভাবনা থাকে না। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি বলেন, আসুন আমরা রাজনীতির উর্ধ্বে উঠে এক হয়ে এলাকার স্বার্থে ক্রীড়া ,শিক্ষা , উন্নয়নসহ মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এক হয়ে কাজ করি। আলোচনা শেষে অসুস্থ খেলোয়ারদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। সেই সাথে কৃতি খেলোয়াড় ও ক্রীড়া ব্যক্তিত্বদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।


এই সময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ  গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ২ জন খেলোয়াড় কে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া অনূর্ধ্ব ১৯ ফুটবল দলের খেলোয়াড় ইউসুফ আলী ও বাসকেট বলের জাতীয় দলের খেলোয়াড় ইব্রাহিম খলিলসহ ৪ জন সাবেক খেলোয়াড়দেরকে আর্থিক সহায়তা এবং  ৪টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও ৪০ জন ক্রীড়া ব্যাক্তিত্ব কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ।