নাটোরে ফার্নিচার ব্যবসায়ীর লাশ উদ্ধার
নাটোরে শফিকুল ইসলাম (৪৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে তার আপন বোন মছিরনের দরজা খুলে বাইরে বের হলে তার উঠানে শফিকুল ইসলামের নিথর দেহ দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।
নিহত শফিকুল ইসলাম এর ছেলে রুবেল জানান, সোমবার রাত ১১টার দিকে তিনি সর্বশেষ তার বাবাকে দেখেছিলেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তিনি আরও দাবি করেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে তার বাবার সঙ্গে ফুফুদের কিছুদিন ধরে বিরোধ চলছিল।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো প্রক্রিয়া দিন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।