চারঘাট হতে ৩১৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি অপারেশন দল বুধবার (৩ জুন) ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর চারঘাট থানার চক মুক্তারপুর ইদগা ময়দানের আমবাগানে অভিযান চালিয়ে ৩১৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত আসামী চারঘাট থানার মুক্তারপুরের মৃত আনসার আলীর ছেলে রবিন আলী (৩৫)। এ সময় আসামীর কাছ থেকে ১টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিকে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে সে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে ।
আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মামলা রুজু করা হয়েছে।