রবিবার, জুন ২১, ২০২৬

গোদাগাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ০৩ জুন ২০২৬ ১১:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৩ জুন ২০২৬ ১১:০০ অপরাহ্ন
গোদাগাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত

বুধবার (৩ জুন) সিসিবিভিও’র উদ্যোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ১ নং গোদাগাড়ী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে গ্রাম আদালতে ন্যায় বিচার প্রাপ্তিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের অভিগম্যতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়। এই গণশুনানিতে গোদাগাড়ী ইউনিয়নভুক্ত নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নেতা ও প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত গণশুনানির কার্যক্রম ছিল পাওয়ার পয়েন্টের মাধ্যমে গ্রাম আদালতের বিচারিক সেবা সম্পর্কে অবহিতকরণ, গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শণী, মুক্ত আলোচনা, প্রশ্নোত্তর পর্ব ও গ্রাম আদালতের কার্যকারিতা বিষয়ক লিফলেট বিতরণ করা।


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোদাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাসিদুল গনি। এছাড়াও উপস্থিত ছিলেন সিসিবিভিওর উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা মো. নিরাবুল ইসলাম, উক্ত ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোসা. জাকেনা বেগম, মো. আব্দুল মালেক  ও প্রশাসনিক কর্মকর্তা মো: আব্দুর রহমান, হিসাব সহকারী মো: মফরুরুল জান্নাত, । গণশুনানীর শুরুতে উপস্থিত সকলকে গ্রাম আদালতে বিবাদ মীমাংসার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়বার আহ্বান জানান। অনুষ্ঠানে মূলপর্বে আলোচনা করেন  গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. আতিকুর রহমান। 


গ্রাম আদালতের কাঠামো, বিচারিক প্রক্রিয়া ও পদ্ধতি, মীমাংসার ধরণ, আবেদন প্রক্রিয়া বিষয়ে আলোচনা করা হয়। সিসিবিভিও’র পক্ষে আরো উপস্থিত ছিলেন সমাজ সংগঠক ভবেশ লাকড়া ও ইমরুল সাদাত।