শনিবার, আগস্ট ২২, ২০২৬

গিয়াস আহমেদ চৌধুরীর মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদে স্মরণ সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ০৩ জুন ২০২৬ ১১:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৩ জুন ২০২৬ ১১:৩০ অপরাহ্ন
গিয়াস আহমেদ চৌধুরীর মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদে স্মরণ সভা অনুষ্ঠিত

১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে ৭নং সেক্টরাধীন ৪নং সাবসেক্টর রাজশাহীতে মুক্তিযোদ্ধাদের, নেতৃত্ব দিয়ে বীরত্বের সাথে লড়াইয়ে বিজয় অর্জনকারী বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন পরবর্তীতে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল গিয়াস উদ্দীন আহমেদ চৌধুরী সম্প্রতি মৃত্যুবরণ করায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর কমান্ড যৌথভাবে এক স্মরণ সভা দোয়া মাহফিলের আয়োজন করে। 


বুধবার (৩ জুন) সকাল ১০টায় জেলা কমান্ড কার্যালয়ে জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকার সভাপতিত্বে ও জেলা সদস্যসচিব (ডেপুটি কমান্ডার) বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক যুগ্ম মহাসচিব ও চীপ কো-অর্ডিনেটর বাংলাদেশ মুক্তিসংগ্রাম পরিষদ-মুক্তিযুদ্ধ’৭১ (কানপাড়া/রাজশাহী) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরীফ উদ্দীন। সভায় অংশ গ্রহণ করেন জেলা-মহানগর কমান্ডের ও থানা-উপজেলার মুক্তিযোদ্ধা গণ। সভার শুরুতে পবিত্র কোরায়ান তেলোয়াতের পর সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়।


সভায় ক্যাপ্টেন গিয়াসের প্রতি গভীর সম্মান প্রদর্শন ও মুক্তিযুদ্ধে তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের প্রতি আলোকপাত করে বক্তাগণ বক্তব্য রাখেন, সাবেক সচিবালয় কমান্ডার উপ-সচিব (অবঃ) বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন, সাংবাদিক নেতা জেলা কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা তৈবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার। জেলা কমান্ডের সদস্য সচিব-মাসুদ আহম্মদ, মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, থানা/উপজেলা কমান্ডের পক্ষে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান (গোদাগাড়ী) বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান (বাগমারা), বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান-শফি (বাঘা), বীরমুক্তিযোদ্ধা হারুন অর-রশদী (গোদাগাড়ী), বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক (পবা)।


অন্যান্যদের মধ্যে উপস্থিত  ছিলেন জেলা সাবেক ডেপুটি কমান্ডার ও সংগঠক বাংলাদেশ মুক্তি সংগ্রাম পরিষদ-মুক্তিযুদ্ধ ’৭১ (কানপাড়া/রাজশাহী) বীর মুক্তিযোদ্ধা কে.এম.এম. ইয়াছিন আলী মোল্লা, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা বহুমুখি সমবায় সমিতির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস মনিরুল হক চৌধুরী জোহা, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা আয়ূবুর রহমান ও জেলা কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, নওহাটা পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আঃ রশীদ (টিইও অবঃ) সেনা সদস্য অব. বীর মুক্তিযোদ্ধ আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নূরুন-নবী (শাহমুখদুম), বীর মুক্তিযোদ্ধা বয়েন উদ্দিন (দুর্গাপুর)। সভাশেষে দোওয়া পরিচলনা করেন মাওলানা হানিফ।