শনিবার, আগস্ট ২২, ২০২৬

ভোলাহাটে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ভোলাহাট প্রতিনিধি ২৪ জুন ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ভোলাহাট প্রতিনিধি ২৪ জুন ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন
ভোলাহাটে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা মডেল মসজিদ হলরুমে ‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ভোলাহাট কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি উপজেলা কমিটির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদ, দুর্নীতি দমন কমিশন রাজশাহী সমন্বিত জেলার কোর্ট পরিদর্শক জাহিদুল ইসলাম।


দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। বিতর্ক প্রতিযোগিতায় মোডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ (অবঃ) তাহাজ্জদ হোসেন এবং বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার হারুনর রশিদ। এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম কোরবান আলী, বিভিন্ন কলেজ এবং স্কুলের শিক্ষক এবং সুধীজনরা। এই প্রতিযোগিতায় মুশরীভিজা ইউসুফ আলী স্কুল এ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং ভোলাহাট রামেশ্বর পাইলট ইন্সটিটিউশন রানার্স আপ ও শ্রেষ্ঠ বক্তা হিসেব চ্যাম্পিয়ন দলের নুশরাত জাহান নির্বাচিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।