বদলগাছীতে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত
নওগাঁর বদলগাছীতে সরকারি সেবাদানকারী ও স্থানীয় সরকার প্রতিনিধিদের মধ্যে সুশীল সমাজ প্রতিনিধিদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়।
বুধবার (২৪ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠান খান ফাউন্ডেশনের সহযোগিতায় আপোষ কর্তৃক বাস্তবায়ন, সুইস এজেন্সি ফর ডেভলপমেমন্ট এন্ড কো অপারেশন গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় জিএফ এর কারিগরি সহায়তায় ভয়েসেজ ফর চেঞ্জ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। সংলাপে প্রধান অথিতির বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মো, রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক হোসেন, মৎস্য কর্মকর্তা মাহমুজ রহমান, ভটেনারী সার্জন ডাঃ নাজূুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবোধ কুমার আচার্য প্রমুখ।