শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ২৪ জুন ২০২৬ ১০:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৪ জুন ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
নগরীতে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় মহানগরীতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কমিশনারের গঠিত বিশেষ মাদকবিরোধী টিম, মতিহার থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে যৌথ টিম ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।


গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাজশাহী মহানগরীর মতিহার থানার সাতবাড়িয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোঃ সাগর আলী (২৬), মোঃ মোয়াজ্জেম আলীর ছেলে মোঃ রাজিব আলী (২২), মৃত সাঈদের ছেলে মোঃ শিহাব আলী (২১)। পলাতক আসামিরা হলেন- মতিহার থানাধীন চরসাতবাড়িয়া গ্রামের মোঃ মোজাহার আলীর ছেলে মোঃ কামরুল ইসলাম (৩৫) এবং মোঃ ইব্রাহিম আলী (২২)।


মঙ্গলবার (২৩ জুন) রাত আনুমানিক ১১টার দিকে মতিহার থানার জাহাজঘাট-দাশমারী এলাকা থেকে সাগরকে এবং চরসাতবাড়িয়া এলাকা থেকে রাজিব ও শিহাবকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কামরুল ও ইব্রাহিমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হলে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। 


গ্রেপ্তারকৃত আসামিদের দেহ এবং পলাতক আসামিদের বসতবাড়িতে তল্লাশি করে মোট ৪৯ বোতল ভারতীয় নেশা জাতীয় ইসকাফ সিরাপ ও ৩পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।


গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


মাদকমুক্ত সমাজ গঠনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।