কেশরহাট বণিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা
রাজশাহীর অন্যতম বানিজ্যিক কেন্দ্র কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে কেশরহাট উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কেশরহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আবু হেনা কামরুজ্জামান।
এসময় তিনি জানান, আগামী ২৩ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ২৬ জুন থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার ও কেশরহাট পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খুশবর রহমান এবং সহকারী নির্বাচন কমিশনার জেকের আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশরহাট শাখার আমীর আব্দুল জলিল, সেক্রেটারি মোখলেসুর রহমান, কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সাদ আক্কাস, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ ওসমান আলী।