শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহীতে আর্থিক সচেতনতা বাড়াতে শান্তা লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ২৪ জুন ২০২৬ ১০:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৪ জুন ২০২৬ ১০:৫২ অপরাহ্ন
রাজশাহীতে আর্থিক সচেতনতা বাড়াতে শান্তা লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহীতে আর্থিক সচেতনতা বাড়াতে শান্তা লাইফ ইন্স্যুরেন্সের আর্থিক  সুরক্ষা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জীবনবীমা সম্পর্কে সঠিক ধারণা পৌঁছে দিতে রাজশাহীতে একটি বিশেষ গ্রাহক সমাবেশের আয়োজন করেছে শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।


গত রবিবার (২১ জুন) সন্ধ্যা  সাড়ে ৭ টায় রাজশাহী নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক, উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি মুলত আর্থিক সচেতনতা বৃদ্ধি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জীবনবীমার গুরুত্ব সম্পর্কে অংশগ্রহণকারীদের সঙ্গে একটি উন্মুক্ত মতবিনিময় পর্ব ছিল।


এছাড়া অংশগ্রহণকারীদের জন্য আর্থিক সুরক্ষার ভিত্তি সম্পর্কে প্রশিক্ষন দেন এবং তাদের বিভিন্ন  প্রশ্নের উত্তর দিয়ে জীবনবীমা, সঞ্চয় ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিষয়ে মতবিনিময় করেন।


অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শান্তা লাইফ ইন্স্যুরেন্সের চিফ মার্কেটিং অফিসার ও হেড অফ  রিটেইল  জানে আলম রোমেল। তিনি বলেন, “আর্থিক সচেতনতার প্রথম ধাপই হলো আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনের অনিশ্চয়তার বিরুদ্ধে নিজেকে ও পরিবারকে প্রস্তুত রাখা। শান্তা লাইফ মানুষের কাছে সেই বার্তাই পৌঁছে দিতে কাজ করছে।


এ সময় আরও উপস্থিত ছিলেন শান্তা লাইফ ইন্স্যুরেন্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোতাহার হোসেন তালুকদার এবং রাজশাহী অঞ্চলের জেনারেল ম্যানেজার ফেরদৌসী শাখাওয়াত।


বক্তারা বলেন, আর্থিক অন্তর্ভুক্তি ও সুরক্ষার সংস্কৃতি গড়ে তুলতে নিয়মিত এ ধরনের গ্রাহক সেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি ফাইন্যান্সিয়াল ব্র্যান্ডের দায়িত্ব সাধারণ জনগণের মধ্যে সম্পদ পরিকল্পনা করার মতো মনোভাব তৈরি করা।   শান্তা  লাইফ দেশের বিভিন্ন অঞ্চলে সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে মানুষের মাঝে আর্থিক জ্ঞান ও জীবনবীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।


উল্লেখ্য, গ্রাহকসেবা ও দ্রুত দাবি নিষ্পত্তিতে শান্তা লাইফ ইতোমধ্যে বিশেষ সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠানটির দাবি নিষ্পত্তির হার ৯৯ শতাংশ এবং মাত্র ৫ দিনের মধ্যে দাবি নিষ্পত্তির মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করেছে।