শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ২৫ জুন ২০২৬ ১২:৩১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৫ জুন ২০২৬ ১২:৩১ অপরাহ্ন
নগরীতে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মহানগর এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৫ বোতল অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইসকাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আসামি নগরীর রাজপাড়া থানাধীন মহিষবাথান এলাকার মো. শাহজামানের ছেলে মো. বেলাল হোসেন সুইট (৩৮)।

২৪ জুন বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ এলাকায়  ডিবি পুলিশের একটি দল  অভিযান চালিয়ে আসামি বেলাল হোসেন সুইটকে আটক করে।

পরবর্তীতে তার দেহ তল্লাশি করে একটি নীল রঙের শপিং ব্যাগের ভেতর থেকে ৩৫ বোতল অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইসকাপ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি লাল-কালো রঙের ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং উদ্ধারকৃত অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইসকাফ সিরাপ বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল বলে জানায়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় ১টি ফৌজদারি মামলা রয়েছে ।

এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।