শনিবার, আগস্ট ২২, ২০২৬

নওগাঁয় ৯৭ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ২৫ জুন ২০২৬ ১২:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৫ জুন ২০২৬ ১২:৩৩ অপরাহ্ন
নওগাঁয় ৯৭ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি অপারেশন দল বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬:১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানার বসাইল টু কনজুইল রোডের মারমা মল্লিকপুর পুরাতন জামে মসজিদের পাশে অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেন্সিডিল (এস্কাফ)সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত আসামী নওগাঁ সদর থানার মারমা শা-পাড়ার আ. সালামের স্ত্রী শিউলী (৪৮)। এ সময় ১টি মোবাইল ফোন ও ২টি সিম কার্ড জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল(এস্কাফ) নিজ হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে ।

আসামির বিরুদ্ধে নওগাঁ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।