শনিবার, আগস্ট ২২, ২০২৬

পবায় থানা ৮০ বোতল অ্যালকোহল ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ২৫ জুন ২০২৬ ০২:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৫ জুন ২০২৬ ০২:১১ অপরাহ্ন
পবায় থানা ৮০ বোতল অ্যালকোহল ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


সংবাদ বিজ্ঞপ্তি 

পবা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮০ বোতল অ্যালকোহল ও ১০পিস ট্যাপেন্টডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো- রাজশাহী মহানগরীর পবা থানার দাদপুর পূর্বপাড়া গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে মো. নাসির আলী (২৪) এবং একই গ্রামের মো. আসাদুল আলীর ছেলে মো. আল মামুন (২৬)। এছাড়া, এ মামলার পলাতক আসামি একই এলাকার মো. আলাউদ্দিনের স্ত্রী মোসা. নাসিমা বিবি (৪০)।

বুধবার (২৪ জুন) সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে দাদপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে নাসির ও আল মামুনকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামি নাসিমা কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত আসামি নাসির আলীর বসতবাড়ি তল্লাশি করে ৮০ বোতল এ্যালকোহল এবং আল মামুনের দেহ তল্লাশি করে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানায় যে, তারা পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পলাতক আসামিও উক্ত মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া, পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।