মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

চারঘাটে চুরি হওয়া অটোরিকশা ও মালামাল উদ্ধার, আটক ১

চারঘাট প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৬ ০৯:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চারঘাট প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৬ ০৯:৪০ অপরাহ্ন
চারঘাটে চুরি হওয়া অটোরিকশা ও মালামাল উদ্ধার, আটক ১

রাজশাহীর চারঘাটে চুরি হওয়া অটোরিকশা ও অন্যান্য মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইমরান আলী (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে ১৯ অক্টোবর তাকে গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধার করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, চারঘাট মডেল থানার একটি চুরির মামলার পলাতক আসামি গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধারে অভিযান চালায় পুলিশ। থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই গনি চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৯ অক্টোবর চোরাই মালামাল উদ্ধারসহ ইমরান আলীকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ইমরান আলী চারঘাট উপজেলার পুরাভিটা এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে। এ ঘটনায় গত ১৬ অক্টোবর চারঘাট মডেল থানায় মামলা করা হয়। মামলাটি ১৩ নম্বর, যার ধারা ৩৮০/৪৫৭ পেনাল কোড।


পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হয়েছে।


এদিকে, একই থানার লুণ্ঠনের আরেকটি মামলায় এসআই গনি চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামালসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৬ অক্টোবর পরিচালিত এ অভিযানের সঙ্গে চারঘাট মডেল থানার ১২ অক্টোবরের মামলা নম্বর ৮, জিআর ২০২, পেনাল কোডের ৩৯৪ ধারার মামলা সংশ্লিষ্ট।


চারঘাট থানা পুলিশ জানায়, চুরি ও লুণ্ঠনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং চোরাই মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।