শনিবার, আগস্ট ২২, ২০২৬

লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণের উদ্বোধন

লালপুর (নাটোর) প্রতিনিধি: ২৫ জুন ২০২৬ ০২:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
লালপুর (নাটোর) প্রতিনিধি: ২৫ জুন ২০২৬ ০২:৪৯ অপরাহ্ন
লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণের উদ্বোধন

নাটোরের লালপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শীতকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার, বালাইনাশক ও ড্রাম বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকতউল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমাশাহীন। বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবির হোসেন।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা প্রিতম কুমার হোড়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাদ আহম্মেদ শিবলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।