শুক্রবার দুই দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি দুই দিনের সরকারি সফরে আগামীকাল শুক্রবার (২৬ জুন) রাজশাহী আসবেন। তিনি সকাল আটটায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন।
তিনি ওইদিন সকাল দশটায় রাজশাহী শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রাজশাহী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কর্তৃক আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকাল চারটায় রাজশাহী কলেজিয়েট স্কুল প্রঙ্গণে কলেজিয়েট স্কুলের ২০০ বছর উদযাপন উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
পরদিন শনিবার (২৭ জুন) সকাল সাড়ে আটটায় মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।