শনিবার, আগস্ট ২২, ২০২৬

প্রাথমিক ফুটবলে চ্যাম্পিয়ন সাঁথিয়ার জোড়গাছা ফুটবল দলকে জেলা প্রশাসনের সংবর্ধনা

পাবনা প্রতিনিধি ২৫ জুন ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পাবনা প্রতিনিধি ২৫ জুন ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন
প্রাথমিক ফুটবলে চ্যাম্পিয়ন সাঁথিয়ার জোড়গাছা ফুটবল দলকে জেলা প্রশাসনের সংবর্ধনা
চ্যাম্পিয়ন বিদ্যালয়কে সংবর্ধনা দেয় জেলা প্রশাসন

জাতীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে পাবনার সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়কে।


বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই  এই সংবর্ধনা প্রদান করা হয়।


জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে তাবাসসুম, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল প্রনব কুমারসহ অনেকে।


অনুষ্ঠানে জাতীয় চ্যাম্পিয়ন দলের ক্ষুদে খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।


উল্লেখ্য, গত ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) ২০২৬ এর জাতীয় পর্যায়ের ফাইনালে ময়মনসিংহের নান্দাইল আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলের পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সাঁথিয়া উপজেলার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিদ্যালয়টি।