শনিবার, আগস্ট ২২, ২০২৬

পত্নীতলা ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার, আটক ২

পত্নীতলা প্রতিনিধি ২৫ জুন ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা প্রতিনিধি ২৫ জুন ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন
পত্নীতলা ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার, আটক ২

নওগাঁ সীমান্তে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক ২৭০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারী আটক করা হয়েছে।


পত্নীতলা ১৪ বিজিবি সূত্র জানায়, নওগাঁ জেলা সীমান্ত ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন বিওপিঃ  বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০ ঘটিকায় আগ্রাদ্বিগুন বিওপি’র টহল কমান্ডার নাঃ সুবেঃ মোঃ সোয়েব আলী মুন্সি এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৫৬ এমপি হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন হযরতপুর গ্রামের ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে।


উক্ত অভিযানে হযরতপুর গ্রামের ব্রীজের উত্তর পশ্চিম পার্শ্ব হতে ২৭০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারী (১) মোঃ শরীফ হোসেন (২৯), পিতা- মোঃ নজরুল ইসলাম, গ্রাম- কাষ্টবৈ ভাংগাপাড়া, (২) মোঃ মোর্শেদুল ইসলাম (১৮), পিতা- মোঃ আবু বক্কর সিদ্দিক গ্রামঃ শিহাড়া, উভয়ের পোস্ট- শিহাড়া বাজার, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁদেরকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।