বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শাপলার গাছ বিতরণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে গ্রীণ ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এর আর্থিক সহায়তায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কৌশলগত সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের মাধ্যমে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কেশবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ হতে কেশবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ১৩১৫টি ফলজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়।
উক্ত গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুনমুন সুলতানা। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসিসিসিপি ড্রাউট প্রকল্পের একাউন্টস কাম এমআইএস অফিসার রনি শেখ।
অনুষ্ঠানে কেশবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষার্থী ও শিক্ষক ২৬৩ জন (ছাত্রী-১৪৪, ছাত্র-১১৪), শিক্ষক ও কর্মচারী-০৫ জন অর্থাৎ সর্বমোট ২৬৩ জনের মধ্যে জনপ্রতি ৫টি (জলপাই, আমড়া, ছফেদা, নিম ও অর্জুন) করে সর্বমোট ১৩১৫টি গাছ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবক শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার এই মহতী উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন। তারা আরো বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব প্রতিরোধ ও মানসম্মত পরিবেশ প্রতিষ্ঠায় এটি বিশেষ ভুমিকা পালন করবে। সবশেষে সকলে জিসিএফ, পিকেএসএফ ও শাপলার উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। অনুষ্ঠানে ইসিসিসিপি ড্রাউট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আসলাম উদ্দিন, টেকনিক্যাল অফিসার ইনতেখাব আলম, নুরজাহান ও পাভেল মিয়াসহ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, অতিথিবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।