বরেন্দ্র অঞ্চলের টেকসই উন্নয়নে এডিবি-বিএমডিএ‘র ‘বারিন্দ’ প্রকল্পের সূচনা কর্মশালা অনুষ্ঠিত
Barind Project জলবাযু সহনশীলতা, টেকসই পানি ব্যবস্থাপনা এবং উদ্ভাবনী উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে “বরেন্দ্র এলাকা স্থিতিস্থাপক ও উদ্ভাবনী উন্নয়ন (BARIND)” প্রকল্পের সূচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫জুন) ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং (IWM) এর আয়োজনে রাজশাহীর স্থানীয় চাইনিজ রেস্টুরেন্টে এই সূচনা কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন(সচিব পদমর্যাদা)।
কর্মশালা সভাপতিত্ব করেন বিএমডিএ‘র নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, এনডিসি, (অতিরিক্ত সচিব)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সোহেল মাসুদ উপ-নির্বাহী পরিচালক (অপারেশন) IWM, শিঙ্গো কিমুরা প্রিন্সিপাল ন্যাচারাল রিসোর্সেস আন্ড এগ্রিকালচারাল ইকোনমিস্ট, এডিবি, ড. চৌধূরী সারোয়ার জাহান ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ও সাবেক উপ-উপাচার্য রাবি, ড. তাকাশি ইয়ামানো প্রিন্সিপাল ইকোনমিস্ট এডিবি, ড. মোঃ নেয়ামুল বারি, প্রফেসার, সিভিল ইঞ্জিনিয়ার রুয়েট, অতিঃ প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম।
কর্মশালায় শুরুতে ফোকাল পার্সন স্বাগত বক্তব্য রাখেন হারুন-অর-রশিদ নির্বাহী প্রকৌশলী, বিএমডিএ সদর দপ্তর এবং বারিন্দ প্রকল্পের ফোকাল পার্সন বলেন, আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও অনুপ্রেরণার বিষয়। বারিন্দ অঞ্চল দেশের অন্যতম খরা-প্রবণ এলাকা। এ অঞ্চলের কৃষি উৎপাদন, পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় বিএমডিএ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারের উন্নয়ন পরিকল্পনা বান্তবায়নের অংশ হিসেবে আমরা কৃষকবান্ধব ও টেকসই সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো অভিজ্ঞতা বিনিময়, বাস্তব চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে কার্যকর সমাধানের পথ খুঁজে বের করা। আমি বিশ্বাস করি, আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাকে আরও সমৃদ্ধ করবে।
এসময় আরও উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সমসের আলী, নির্বাহী প্রকৌশলী মোঃ এনামুল কাদির।
কর্মশালায় কৃষি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, প্রশাসন, কৃষক, MOA, BMDA, ADB, DASCO, RUET, LGED, BWDB.WARPO বিভিন্ন পর্যায়ে ৭০ জন কর্মকর্তা সহ রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন স্টেক হোল্ডারগন কর্মশালায় উপস্থিত হয় এবং গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন ।