শনিবার, আগস্ট ২২, ২০২৬

রোটার‌্যাক্ট ক্লাব রাজশাহী কলেজের উদ্যোগে মৌসুমী ফল ও বর্ষা উৎসব

নিজস্ব প্রতিবেদক ২৫ জুন ২০২৬ ১১:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৫ জুন ২০২৬ ১১:০২ অপরাহ্ন
রোটার‌্যাক্ট ক্লাব রাজশাহী কলেজের উদ্যোগে মৌসুমী ফল ও বর্ষা উৎসব

রোটার‌্যাক্ট ক্লাব অব রাজশাহী কলেজ এবং রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর যৌথ উদ্যোগে মৌসুমী ফল ও বর্ষা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাজশাহী কলেজের নজরুল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী এবং মোটিভেশনাল স্পিকার ও কনসালট্যান্ট মেডিসিন রোটারিয়ান ডা. এম. জহুরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আফাজ উদ্দিন। অনুষ্ঠানের ইভেন্ট চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর রোটার‌্যাক্টর সালমান ফারসি। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম কিবরিয়া। 


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ওয়ালিউর রহমান বাবু, রোটার‌্যাক্ট ক্লাবের বিভিন্ন সদস্য এবং রাজশাহী কলেজের শিক্ষার্থীরা।