রাজশাহী কলেজে শুভ সংঘের বৃক্ষরোপণ
পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী কলেজে বৃক্ষরোপণ এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভ সংঘ। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টায় রাজশাহী কলেজের প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। পরে কলেজের স্বাস্থ্যকেন্দ্রের সামনে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভ সংঘের সভাপতি মিরাতুজ জাহান মিলি, সাধারণ সম্পাদক রাফাত আহম্মেদ প্রীতম, সাংগঠনিক সম্পাদক সারোয়ার আলম সাফিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন, রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান প্রীতম, সংগঠনের অন্যান্য সদস্য শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও পরিবেশ, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হবে।