শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহীতে এসকাফ সিরাপসহ প্রাইভেটকার জব্দ

নিজস্ব প্রতিবেদক ২৫ জুন ২০২৬ ১১:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৫ জুন ২০২৬ ১১:০৬ অপরাহ্ন
রাজশাহীতে এসকাফ সিরাপসহ প্রাইভেটকার জব্দ

রাজশাহী জেলার গোদাগাড়ী ও বাঘা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর মধ্যে ৪৫০ বোতল এসকাফ সিরাপ ৬৮ পিস ইয়াবা এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।


বৃহস্পতিবার (২৫ জুন) জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ জুন রাতে গোদাগাড়ী উপজেলার সারোইল এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় ঢাকা মেট্রো-গ-১৭-১২৪৭ নম্বরের একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির পেছনের থাকা তিনটি কার্টনের ভেতর থেকে ৪৫০ বোতল অবৈধ এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বহুলাবাড়ি কানসাট গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে মাহাবুব আলম (২৭) এবং গুয়াবাড়ি চাঁদপুর গ্রামের লাইসেন আলীর ছেলে কাওসার আলী (২১)।


অন্যদিকে, একই দিন রাতে বাঘা থানাধীন দক্ষিণ গাওপাড়া এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে মো. শাকিব হাসান নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশ। তার কাছ থেকে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের সময় আরও ছয়জন সহযোগী মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী গোদাগাড়ী ও বাঘা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।