নগরীতে ১৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি অপারেশন দল বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চন্দ্রিমা থানার কালচিকা গ্রামে ধৃত আসামি মাজদার আলীর বসতবাড়িতে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি চন্দ্রিমা থানার কালচিকা (বালানগর)এর আব্দুল মালেক ভাণ্ডারির ছেলে মাজদার আলী (৪৪)। ধৃত আসামি দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে সংগ্রহ পূর্বক উক্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে সত্যতা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় মামলা প্রক্রিয়াধীন।