সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে তৃষ্ণার্তদের মাঝে শরবত বিতরণ
প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত পথচারীদের স্বস্তি দিতে নওগাঁর সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে যানজট নিরসন ও শরবত বিতরণ করা হয়েছে।
২৬ জুন (শুক্রবার) উপজেলা সদরের জিরোপয়েন্টে আম বিক্রি করতে আসা পথচারী, শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও সাধারণ মানুষকে ঠান্ডা শরবত পরিবেশন করা হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন সাপাহার মুক্ত স্কাউটের কমিশনার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।
বিশেষ অতিথি ছিলেন মুক্ত স্কাউটের সভাপতি আব্দুর রহমান (কল্লোল), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, পরিচালক সাহাবুদ্দীন, সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রচণ্ড গরমে এমন একটি মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জন্য অনেক উপকারী হয়েছে।
কর্মসূচিতে মুক্ত স্কাউটের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।