শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাগমারায় বাকপ্রতিবন্ধী নারী আটদিন থেকে নিখোঁজ

বাগমারা প্রতিনিধি ২৬ জুন ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগমারা প্রতিনিধি ২৬ জুন ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন
বাগমারায় বাকপ্রতিবন্ধী নারী আটদিন থেকে নিখোঁজ

রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেওলা গ্রামের জাফর আলীর স্ত্রী বাকপ্রতিবন্ধী শরিফা বিবি আটদিন থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নিখোঁজের মেয়ে শারমিন আক্তার সাথী বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। 


জানা যায়, গত ১৯ জুন সকাল সাড়ে আটটার পর থেকে ওই নারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সন্ধানের জন্য আত্মীয়-স্বজনদের বাড়ি বাড়ি গিয়েও তার কোন সন্ধান না পেয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরা। 


নিখোঁজের ভাই নিলতাজ বলেন, কোন সুহৃয়বান ব্যক্তি যদি সন্ধান পায় ০১৭৩৯৪১১৯০৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করার জহন্য বলা হয়েছে। 


বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, ওই নারী নিখোঁজের বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।