শনিবার, আগস্ট ২২, ২০২৬

নাটোরে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

নাটোর প্রতিনিধি ২৬ জুন ২০২৬ ০৮:৫০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৬ জুন ২০২৬ ০৮:৫০ অপরাহ্ন
নাটোরে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

বিশ্ব মাদক সমস্যা ; বিদ্যমান সংকট, নতুন চ্যালেঞ্জ ও উদ্ভাবনী প্রতিক্রিয়া এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন ও মাদকদ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রাসকের কার্যালয়ের সামনে থেকে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।  পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আসমা শাহিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, সিভিল সার্জন মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক রীফা রাওনাক  নীতু সহ সরকারি কর্মকর্তা ও মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। 


মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ এবং দেশের উন্নয়নের জন্যও বড় হুমকি। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।