সিপাইপাড়া নিবাসী নূর নাহার বেওয়ার জানাযা নামাজ অনুষ্ঠিত
রাজশাহী মহানগরীর সিপাইপাড়া নিবাসী সালাউদ্দিনের মমতাময়ী মা এবং রাসিকের সাবেক মেয়র জনাব মোসাদ্দেক হোসেন বুলবুলের খালা মরহুমা নূর নাহার বেওয়া (৮৪) এর জানাযা নামাজ আজ শুক্রবার বাদ জুম্মা টিটি কলেজ সংলগ্ন সড়কে অনুষ্ঠিত হয়েছে।
জানাযা নামাজে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন
জানাযা নামাজের পূর্বের সংক্ষিপ্ত বক্তৃতায় রাসিক প্রশাসক মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জানাযা নামাজে রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।