হোসনিগঞ্জ নিবাসী হাতেম আলীর জানাযা নামাজ অনুষ্ঠিত
রাজশাহী মহানগরীর হোসনিগঞ্জ নিবাসী হাতেম আলী (৮০) এর জানাযা নামাজ আজ শুক্রবার বাদ আসর হেতেমখা বড় মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাযা নামাজে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী ও মুসল্লিবৃন্দ।
রাসিক প্রশাসক মহোদয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।