নওগাঁয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের মাঝে ছাগল বিতরণ
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে নওগাঁর বদলগাছী উপজেলার মির্জাপুর গ্রামে আদিবাসীদের মাঝে ৫০টি ছাগল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমী’র উদ্যোগে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্ভোধন করেন, মোহাম্মদ শাহজাহান (সাবেক অতিরিক্ত সচিব), ব্যবস্থাপনা পরিচালক বিএনএফ।
এ সময় উপস্থিত ছিলেন মৌসুমীর নির্বাহী পরিচালক মো. এরফান আলী, উপদেষ্টা হোসেন শহীদ ইকবাল, উপ সহকারি পরিচালক (কার্যক্রম) লিয়াকত আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুর হোসেন, আব্দুর রউফ পাভেল, রুস্তম আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সারা বছরই পিছিয়ে পরা জনগোষ্ঠীদের নিয়ে কাজ করে আসছে। দেশের প্রান্তিক মানুষদের ভাগ্য পরিবর্তনসহ নানা ধরনের উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে আসছে এবং এধরনের উন্নয়ন মুলক কাজ অব্যাহত থাকবে। তিনি আরো বলেন এর আগেও নওগাঁর বিভিন্ন উপজেলার দুস্থ ও অসহায় মানুষদের অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য সহযোগিতা প্রদান করা হয়েছে। আশা করি এই ধারাবাহিকতা বজায় রাখবে। এসময় ২৫ জনকে ২টি করে ৫০টি ছাগল প্রদান করা হয়।