কেশরহাট বণিক সমিতির নির্বাচনে শরিফুল আলোচনার শীর্ষে
মোহনপুর উপজেলার কেশরহাট বণিক সমবায় সমিতির লিমিটেডের নির্বাচন আগামী ২৩ জুলাই।এ নির্বাচনে সমিতিতে বলিষ্ট নেতৃত্বের অধিকারী হিসেবে সভাপতি পদে হাট, মাঠ পথে ঘাটে মানুষের মুখে সর্বাধিক আলোচনার কেন্দ্রবিন্দু মুদিও ব্যবসায়ী উদীয়মান যুবক শরিফুল ইসলাম।
ব্যবসায়িরা জানান, শরিফুল ইসলাম সুদীর্ঘ ২০ বছর ধরে রাজশাহীর অন্যতম বানিজ্যকেন্দ্র কেশরহাটে সুনামের সঙ্গে মুদিও ব্যবসা করছেন। ইতোপুর্বে তিনি কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচিত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি তাঁর দায়িত্বকালিন সময় ব্যবসায়ীরা যেকোনো ধরণের ঝুঁকিতে পড়লে তিনি সিংহ পুরুষের দায়িত্ব পালন করেছেন। গত কমিটির সভাপতি হাজি সাদ-আক্কাস এবারের নির্বাচন অংশগ্রহণ না করার ঘোষনা দেন। এজন্য ব্যবসায়ীদের সমস্যা সমাধানসহ বাজার উন্নয়নে শরিফুলকেই সভাপতি নির্বাচিত করার বিকল্প নাই।
উল্লেখ, গত ২৪ জুন বিকেলে কেশরহাট উচ্চ বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিক ভাবে সমিতির ২০২৬ সালের নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রবীন বিএনপি আবু হেনা মোহাম্মদ কামরুজ্জামান। এসময় তিনি জানান, আগামী ২৩ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদের প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণের জন্য প্রস্তুতি নেয়া হয়েছে।